1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে ৯ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ৯ কেজি গাঁজা সহ সাইফুল ইসলাম(২৩) ও মজিদুল ইসলাম(২৬) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল (৪ফেব্রুয়ারি) রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে থেকে সাইফুল ইসলাম (২৩)কে ৩ কেজি গাঁজা, এবং সলঙ্গার নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে মোঃ মজিদুল ইসলাম(২৬) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
আটক সাইফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীনগর গ্রামের আব্দুল লতিব এর ছেলে, এবং আটক মজিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী থানার, পশ্চিম রামখানা গ্রামের, মৃত মতিয়ার রহমান এর ছেলে

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দীন,প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
ডিবির অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের দক্ষিণ পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ঢাকা হইতে চাঁপাইনবাবগঞ্জগামী MAX TRAVELS নামক বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-২৫৩৮ তে তল্লাশী চালাইয়া ধৃত আসামী মোঃ সাইফুল ইসলাম(২৩), পিতা-মোঃ আব্দুল লতিব, মাতা-মোছাঃ আদরী বেগম, সাং-রানীনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর হেফাজত হইতে ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও পৃথক আরো একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সলংগা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ৪ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন সলংগা ইউনিয়নের রামারচর গ্রামস্থ ঢাকা টু রাজশাহীগামী মহাসড়ক সংলগ্ন নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাকা জায়গায় ঢাকা টু ঈশ্বরদীগামী SUPAR SONY নামক বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৯৮২১ তে তল্লাশী চালাইয়া ধৃত আসামী মোঃ মজিদুল ইসলাম(২৬), পিতা-মোঃ মতিয়ার রহমান@মতু, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-পশ্চিম রামখানা(শিংগীর ভিটা), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে ০৬(ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ মজিদুল ইসলাম(২৬) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park