1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জে ১৫ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে পৌরসভার রহমতগঞ্জ এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ,

আজ শনিবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের মৃত আসমত আলী সরকারের পুত্র, মমিন বাবু (৩০),কুড়িগ্রাম সদর থানার চড়ভগবতীপুর গ্রামের খলিলুর রহমান এর পুত্র আব্দুল জব্বার (৩২),একই গ্রামের নুর ইসলাম এর পুত্র আব্দুল মালেক (২৫),ও নাগেশ্বরী থানার নাখারগঞ্জ গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শামসুল ইসলাম ( ৩২)

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন বলেন, ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে,এ সময় তাদের হেফাজত হইতে সর্বমোট ১৫ (পনেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park