1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে হাসপাতালে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা দুর্নীতির মামলায় বেলকুচির সাবেক খাদ্য কর্মকর্তার ৫ বছরের কারাদন্ড রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পৌঁছেছে সংসদ সচিবালয়ে আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ

সিরাজগঞ্জে হাসপাতালে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন পক্ষকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে জেলার দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সেবা জেনারেল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাইম হাসপাতাল কমপ্লেক্সকে ৫ হাজার টাকা এবং সংশ্লিষ্ট এক চিকিৎসককে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের পরিদর্শন ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park