1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে সাবেক জেলা প্রশাসক ও এমপি আব্দুল মজিদ মন্ডল এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৩১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ- ৫ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডলের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান রতন, সাবেক কার্যকরি সদস্য আলমাছুর রহমান, এমদাদুল হক এমদাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সহ আওয়ামীলীগ, যুবলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এর আগে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park