1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে সাবেক এমপিকে পুলিশে সোপর্দ, সেনাবাহিনীর পর্যবেক্ষন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৯৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না.সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ কারামুক্তির পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাবেক এমপি আব্দুল আজিজকে পুলিশে সোপাদ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় জেলা কারাগারের সামনে ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কারাগার থেকে জামিনে ছাড়া পাচ্ছেন। আমরা কারাগারের সামনে যাই এবং জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলি। এর কিছুক্ষন পর সাবেক এমপি আব্দুল আজিজ কারাগার থেকে বেরিয়ে আসেন। পরবর্তীতে আমরা আব্দুল আজিজকে ধরে নিয়ে এসে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর মারুফের নেতৃত্বে একটি পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাবেক এমপি আব্দুল আজিজকে পুলিশে সোপাদ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সেনা বাহিনীর টিম বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বুঝিয়ে পরবর্তী কার্যক্রম করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঘটনাটি পূর্বে থেকে সেনাবাহিনী অবগত ছিল না। অবগত থাকলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাবেক এমপি আব্দুল আজিজকে বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সাবেক এমপি আব্দুল আজিজের ঘটনাটি ছড়িয়ে পড়লে থানার সামনে বিক্ষুব্ধরা ভিড় করে। তাঁরা আবদুল আজিজের ফাঁসির দাবিতে াগান দেয়।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী সাবেক এমপি আব্দুল আজিজ। এই মামলায় গত ৩ ফেব্রুয়ারী রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park