1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে শহর শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
২০২৪ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা।
আজ বুধবার ( ২৯ মে) শহরের শহীদ রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহর সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রশিবির এর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাফেজ আব্দুর রহিম।
এ সময় বক্তব্য রাখেন মেডিকেল শিক্ষার্থী ডা. আব্দুর রহমান, কৃতি শিক্ষার্থীদের মধ্য হতে ৫ জন ছাত্রশিবির এর এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা উপহার এর মধ্যে ছিল ক্রেস্ট, মূল্যবান বইসহ বিভিন্ন আকর্ষণীয় প্রকাশনা।
প্রধান অতিথি ছাত্রনেতা হাফেজ আব্দুর রহিম বলেন, বিশ্ব আজ চরম নৈতিকতা সংকটে ভুগছে, আজকের মেধাবীদের কে নৈতিকতার সংকট পূরণ করতে হবে।
মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন ছাত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠার নূন্যতম কোন সুযোগ নেই বরং অশ্লীলতার চরম সয়লাব করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
মেধার সাথে নৈতিকতার সুসমন্বয় সাধন করে একমাত্র ছাত্রশিবিরই পারে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে।
ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান যার পতাকাতলে একজন ছাত্র সমবেত হলে একই সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি সম্পর্কে যেমন জানতে পারে ঠিক তেমনিভাবে ইসলামের মৌলিক বিধিবিধান চর্চার মাধ্যমে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
প্রধান অতিথি উপস্থিত সকলকে ছাত্রশিবির এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং নৈতিকতার সংকট পূরণে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park