1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে মেধাবীদের মুখোমুখি শহর ছাত্রশিবির

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে মেডিকেল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ নভেম্বর, শনিবার, শহরের গুড ফুড রেস্টুরেন্টে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির এর কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছাত্রনেতা আসাদুজ্জামান বলেন, একটি দেশ পরিচালনার নিয়ামক শক্তি হচ্ছে মেধাবীরা, মেধাবীরা যদি সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিকতায় বলীয়ান হয় তাহলে জাতি মুক্তির পথ পায়, পক্ষান্তরে মেধাবী হওয়া সত্বেও যদি অসৎ, দূর্নীতিবাজ হয় তাহলে জাতি অনবরত পেছনের দিকে যেতে থাকে যেটির সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পতিত স্বৈরাচার এর শাসনামল।
বিগত ফ্যাসিস্ট, পতিত স্বৈরাচার এর বিভিন্ন সময়ে করা দূর্নীতির বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন তিনি।
ছাত্রশিবির সম্পর্কে, ক্যারিয়ার সম্পর্কে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মেধাবীদের নিকট থেকে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ, ছাত্রশিবির এর পথচলা, ছাত্ররাজনীতি সম্পর্কে পরামর্শ গ্রহণ করা হয়।

উপস্থিত মেধাবীদের মধ্য হতে অধিকাংশই ছাত্রশিবির কে গবেষণামূলক, সামাজিক, ছাত্ররাজনীতির গুনগত পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
ছাত্রশিবির এর পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, শিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park