1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মোঃ রেজাউল করিম খানঃ

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী আবু হুরায়রা গীতা পাঠ করেন, যুবরাজ।
রবিবার (১৭ মার্চ) সকালে স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুণা রাণী সাহা তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করতে হবে। উন্নয়নের পথ প্রদর্শক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিই শিক্ষার ভিত্তি শক্ত প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় সরকারি করণ করেন। শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে সু-শিক্ষা অর্জন মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন, সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক রাশিদুল হাসান।
এ সময়ে অনুষ্ঠানে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন, অচিন্ত কুমার মন্ডল, সানজিদা খাতুন, শিউলি খাতুন, নাজমা খাতুন, নাহিদ সুলতানা সহ অন্যান্য শিক্ষকগন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park