1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিভিন্ন বেকার ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, শান্তিময় পরিবার ও রাষ্ট্রগড়ি, নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ” এ শ্লোগান নিয়ে,

এডিপির অর্থায়নে সিরাজগঞ্জে সদর উপজেলার বিভিন্ন বেকার ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে শতাধিক সেলাই মেশিন এবং ৬৭ টি টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে

রবিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, অসহায় ও দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অবহেলিত নারীদের এগিয়ে যেতে এই বিতরণ কার্যক্রম । নারীদেরকে উদ্দীপনা হতে হবে। আমি একজন নারী উদ্যাক্তা ছিলাম কর্মক্ষয় ও পরিশ্রমী নারী হিসাবে এখন কাজ করছি আপনারা ও করুন ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(৩) শিখা খাতুন, বেসিক ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার এন্ড ইনচার্জ বনশ্রী মহিলা ইউপিও শাখা’র মোছাঃ ইশরাত জাহান, ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নুর দিপু, জেলা আওয়ামী মহিলালীগের নেত্রী রোকেয়া বেগম, বিউটি খাতুন, সাবেক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার খানম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি জেলা আওয়ামী শ্রমিক মহিলালীগের সভাপতি নাছিমা খাতুন প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী মহিলালীগের দপ্তর সম্পাদক মোছাঃ জুলেখা খাতুন।

এসময়ে অনুষ্ঠানে সুবিধা ভোগী নারীরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park