1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যেগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়েছে।

সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের সমাজকল্যাণ মোড়, রহমতগঞ্জ, ভাঙ্গাাবাড়ী, কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরণ করেন।

শুক্রবার(২২ ডিসেম্বর) বিকেলে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন টুটুল, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাবেক ভিপি সালাউদ্দিন আলাল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান ও যুগ্ন-আহ্বায়ক আলহাজ সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শহরের ধানবান্ধি এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্নসাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলমের দিকনির্দেশনায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন ও ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম লিফলেট বিতরণ করেন।

অপরদিকে জেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান ও যুগ্নআহ্বায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।

এছাড়াও জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির ভারপা্রপ্ত দপ্তর সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park