1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম খানঃ

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত ২’হাজার ৩’শত জন প্রত্যেক পাট চাষীদের মাঝে ১’কেজি উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬’কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুম হতে সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত , কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে সুবিধা ভোগী পাট চাষী কৃষক – কৃষাণীদের অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park