1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

মোঃ রেজাউল করিম খানঃ

“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। তালিকাভূক্ত সুবিধাভোগী ১২০ জন পাটচাষীর প্রত্যেক পাট চাষীকে ১’কেজি করে উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬’কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি করে বিতরণ করা হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় ।

সোমবার (২২ এপ্রিল) সকালে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সবুর সেখ, উক্ত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াহরিপুর ইউনিয়নের কৃষি উপসহকারী মোঃ হামিদুল ইসলাম প্রমুখ ।

এসময়ে কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমী ঘোষ, ইউপি সদস্যগণ, সুবিধাভোগী পাটচাষী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park