1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস, চাপা পড়ে ১ শ্রমিকের মৃত্যু,আহত ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ক্রেন দিয়ে সেতুর গার্ডার সরানোর সময় তা ধসে পড়ে। এসময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম জুবায়েল হোসেন (৩২)। সে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদুর রহমান মন্ডলের ছেলে । এ ঘটনায় আরও দুই জন শ্রমিক আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতর নির্মাণাধীন একটি সেতুর ৩টি গার্ডার ধসে পড়েছে। সেখানে তিনজন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে গার্ডারের নিচে চাপা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ইকোনোমিক জোনের ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, সেতুটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণ কাজ চলা অবস্থায় সেতুটির একটি গার্ডার এক দিকে হেলে পড়ে ধ্বসে যায়। সম্পূর্ণ বালির উপর সেতুটি তৈরি এবং ভারী যন্ত্রপাতির ঘর্ষণে গার্ডারটি কাত হয়ে ধসে পড়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park