1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে নিখোঁজের চার দিন পর মাটিতে পুতে রাখা নাইটগার্ডের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩৯২ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

নিখোঁজের চার দিন পর মাটিতে পুঁতে রাখা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ফেরদৌস (১৭) নামে এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের আর.কে টেক্সটাইলের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদৌস শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: কামরুজ্জামান বলেন, নিহত ফেরদৌস আর.কে টেক্সটাইলের নাইট গার্ড হিসেবে চাকরী করতেন। প্রতিদিনের মতো গত ৫ জানুয়ারী (শুক্রবার) ডিউটিতে যায় ফেরদৌস। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ তাকে উদ্ধারে সকল ধরনের চেষ্টা চালায়। পরে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ফেরদৌসকে হত্যা করে লাশ আর.কে টেক্সটাইলের ভিতরে মাটিতে পুতে রাখা হয়েছে। সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park