1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে নারীর শ্লীলতাহানী ও চাঁদা দাবী, মামলা দায়ের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না.সিরাজগঞ্জ প্রতিনিধি:

মাদক ব্যবসায়ী সোহাগের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে বিপাশা ইয়াসমিন (৩৮) নামে এক নারীর উপর হামলা, ৫ লাখ টাকা চাঁদা দাবী ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এঘটনায় ওই নারী সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পেশকার শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে বিপাশা ইয়াসমিন বাদী হয়ে ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী বিপাশা ইয়াসমিনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ৪ নং গলির নুর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সোহানুর রহমান সোহাগ ও তার স্ত্রী রিনা খাতুনের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোহাগ ও তার স্ত্রী মিজানুর রহমানের কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবী করে। মিজানুর টাকা দিতে অস্বীকার করায় গত ৩০ সেপ্টেম্বর সোহাগ ও তার স্ত্রী লোকজন নিয়ে মিজানুর রহমানের বাড়িতে যায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় মিজানুর রহমানকে হামলা করে আহত করে। এসময় তার মা (মামলার বাদী) বিপাশা ইয়াসমিন এগিয়ে আসলে তার উপরও হামলা করে শ্লীলতাহানী ঘটায় আসামীরা। পরে আসামীরা ঘরে প্রবেশ করে ভাংচুর করে দুটি স্বর্ণের চেইন, নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য মামলার প্রধান আসামী সোহানুর রহমান সোহাগ এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী। ২০১৭ সালের ৩ জুলাই তাকে ৩ হাজার পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় সোহাগকে আসামী করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং ৫/২৩)। পুলিশ অভিযুক্ত করে সোহাগের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করে। মামলাটি চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park