1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

সিরাজগঞ্জে নকল সিগারেট সহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ১টি কাডার্ভ ভ্যান জব্দ করা হয়।

গতকাল রোববার (৩১ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকা থেকে নকল সিগারেটসহ ব্যবসায়ী আটক করা হয়।

আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মোহাম্মদ ইলিয়াস খান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে নাটোর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় রুহুল আমিন নামে এক প্রতারককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

এছাড়াও রুহুল আমিনের কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত আলামত সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।##

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park