1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে দশ কেজি গাঁজাসহ ডিবির হাতে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (৬ জুলাই) সকালে সয়দাবাদ গ্রামের নুর মোহাম্মদের দোকানের সামনে থেকে খোরশেদ আলম (৩৯) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে খোরশেদ আলম ও একই থানার চতলারপাড় গ্রামের নেকবর আলীর ছেলে জাহিদুল ইসলাম।

এ ব্যাপারে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) এসআই নাজমুল হক বিপিএম (বার) জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে সদর থানার সয়দাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান চলাকালিন দশ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ও জাহিদুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এর মধ্যে খোরশেদ আলমের নামে ইতিপূর্বে আদালতে মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park