1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা “আল্লামা সাঈদী কুরআনভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে” — আরিফুল ইসলাম সোহেল

সিরাজগঞ্জে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে চালবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হয় । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বারাকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ শহর থেকে কড্ডামুখী ব্যাংকের টাকা বহনকারী একটি মাইক্রোবাস বারাকান্দি পৌঁছালে শহরগামী সরকারি চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে চলে যায়। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান – আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park