1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৫৬ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

১৮ ও ১৯ এপ্রিল শহরের দারুল ইসলাম ট্রাস্ট অডিটোরিয়ামে ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা ফখরুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন, একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান যার মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যেমন জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে ভূমিকা পালন করার সুযোগ পায় তেমনি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাও এতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, অপরদিকে সবধরনের শিক্ষাক্রমের শিক্ষার্থীরা কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানচর্চা এবং জীবন গঠনের সুযোগ পায়। তিনি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে নিজেদের দুনিয়াবি যোগ্যতার পাশাপাশি ইসলামের আদলে জীবনকে ঢেলে সাজানোর আহবান জানান। ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয়ে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হতে গুরুত্বারোপ করেন”।

উক্ত শিক্ষাশিবিরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ। অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফ, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি রাকিবুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park