1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ খান সাহেবের ঈদগা মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার গোলাম মোস্তফার ছেলে আসাদুল (৪০), একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে রাব্বি (২৪), ও বেলকুচি উপজেলার বড়বেরা খারুয়া গ্রামের শাহিন রেজা (২৪)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জ শহর ও আশপাশ এলাকায়
অটোরিকশা চালককে অজ্ঞান করে ছিনতাই, অথবা ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে।

২০২৩ সালের ৪ ফেব্রুয়ারী বেলকুচি উপজেলার রাজাপুর এলাকা থেকে অটো গাড়ির চালককে বেঁধে অটো ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত অটো সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি বাজারে ছিনতাইকৃত, চুরির মালামাল ক্রয়বিক্রয় করে।

গত ৫ ফেব্রুয়ারী দুপুরে আসামি আসাদুলের কাছে ছিনতাইকৃত মালামাল বিক্রির সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

ওসি আরো বলেন, আসামিরা জিজ্ঞাসা বাদে জানায়। তাদের এই চক্র জেলার বিভিন্ন থানার ব্যস্ততম এলাকায় নিরিবিলি সময়ে অটো ড্রাইভারদেরকে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে অজ্ঞান অথবা হত্যার হুমকি দিয়ে অটোরিক্সা ছিনতাই করে থাকে।

একই কায়দায় গত ৮ জানুয়ারী সিরাজগঞ্জ কোর্ট এলাকা থেকে অতিরিক্ত ভাড়া লোভ দেখিয়ে অটো চালক মনিরুল ইসলাম (১৮)কে বেলকুচি উপজেলার তামাই এলাকায় নিয়ে গিয়ে কফির মধ্যে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে মাঠের মধ্যে ফেলে দিয়ে অটো নিয়ে যায়।

অটো ছিনতাইকারি গ্রেপ্তারের সংবাদ পেয়ে থানায় এসে ছিনতাইকারীদের কে মনিরুল সনাক্ত করে। মনিরুল অটো ছিনতাই ঘটনার মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park