1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

উপজেলা পরিষদ নির্বাচনে (প্রথম ধাপ) সিরাজগঞ্জের কাজীপুর, সদর ও বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যার পদে ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই তিনটি উপজেলায় বিএনপির কোন নেতাকর্মী মনোনয়ন পত্র উত্তোলন করেননি। তবে সদর উপজেলায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক শহিদুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার মো: শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তবে জামায়াত নেতা শহিদুল ইসলাম জানিয়েছে ঈদের আগেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন থেকে সরে আসার।তাই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি নির্দিষ্ট সময়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন।

সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এস.এম নাসিম রেজা নুর, তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
মো: নুরুল ইসলাম সজল, তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, মোহাম্মদ রিয়াজ উদ্দিন তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। মো: রাশেদ ইউসুফ জুয়েল তিনি জেলা যুবলীগের আহবায়ক ও সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। মো: শহীদুল ইসলাম তিনি জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং এস.এম আহসান হাবিব।

ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মো: আকরাম হোসেন, মো: জিহাদ আল ইসলাম, মো: সাইফুল ইসলাম, জামাত আলী মুন্সি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মোছা: নুরুন্নাহার খানম, মোছা: নুরে ফাতিমা, মোছা: আফরিন খাতুন।

কাজীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবুল কালাম আজাদ, তিনি কাজীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মো: আশরাফুল আলম, তিনি জেলা আওয়ামীলীগের সদস্য ও কাজীপুর উপজেলা আওয়ামীলগের সাবেক সাধারন সম্পাদক। মো: খলিলুর রহমান সিরাজী, তিনি কাজীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, শাহিনুল ইসলাম শাহীন, মো: সেলিম হোসেন ও মো: সাইফুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মোছা: সুলতানা হক, মোছা: জুলেখা খাতুন, মোছা: শাপলা খাতুন, মোছা: জান্নাতুল ফেরদৌস ও মোছা: বিলকিস খাতুন।

বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন জমা দিয়েছেন, প্রার্থীরা হলেন, মো: সেরাজুল ইসলাম, তিনি বেলকুচি পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, তিনি মন্ডল গ্রুপের জিএম ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য। মো: বদিউজ্জামান ফকির ও মো: মাসুদ রানা ফকির এরা দুই ভাই। মো: বদিউজ্জামান ফকির এনায়েতপুর থানা আওয়ামীলীগের অর্থ সম্পাদক।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন,এরা হলেন মো: ইউসুফ আলী শেখ সদ্য সাদেক ভাইস চেয়ারম্যান, মো: আব্দুল আলীম ও ফারুক সরকার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন , সুলতানা রাজিয়া মিলন,ও মোছা: রত্না বেগম সদ্যা সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park