1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না “সিরাজগঞ্জ সংবাদ” এর শ্রেষ্ঠ সংবাদদাতা মনোনীত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৪৩ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না, অনলাইন নিউজ পোর্টাল “সিরাজগঞ্জ সংবাদ”এর জানুয়ারি ২০২৪ ইং এর শ্রেষ্ঠ সংবাদদাতা মনোনীত হয়েছেন।
সত্য তথ্যে প্রতিদিন, এই স্লোগান কে সামনে রেখে গড়ে ওঠা সিরাজগঞ্জ জেলা ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল “সিরাজগঞ্জ সংবাদ ” প্রতিষ্ঠা পেয়েছে বিজয়ের মাস ডিসেম্বরে,২০২৩ সালের ১৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে “সিরাজগঞ্জ সংবাদ”, প্রতিষ্ঠা কালীন সময় থেকে যে সকল সংবাদকর্মী “সিরাজগঞ্জ সংবাদকে” এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের মধ্যে অন্যতম সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না , জানুয়ারি ২০২৪ ইং যার সংবাদ প্রকাশিত হয়েছে সর্বোচ্চ সংখ্যক , শুধু তাই নয়,সংবাদের বস্তুনিষ্ঠতা, মানসম্পন্ন সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বাধিক পঠিত সংবাদের দিক থেকেও তিনি সবার থেকে এগিয়ে।
“সিরাজগঞ্জ সংবাদ” পরিবারের সকল সদস্য ও এর সকল পাঠক মহলের পক্ষ থেকে, সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না কে শুভেচ্ছা ও অভিনন্দন,
সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার সাংবাদিকতা শুরু ২০০১ সাল থেকে। তিনি সাংবাদিকতা পেশায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করেছেন।

তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরাঞ্চল পত্রিকা, দৈনিক মানব জমিন, দৈনিক আমার দেশ, দৈনিক আলেকিত সময়, দৈনিক সংবাদ প্রতিক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সাহসী জনতার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করেছেন।

এছাড়া ফেয়ার নিউজ ২৪ ডট কম, এফএনএস ২৪ ডট কম, নিউজ নেক্স্ট ২৪ ডট কম, ঢাকা টাইমস ২৪ ডটকমে কাজ করেছেন। বাংলা নিউজ ২৪ ডটকমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

আর টিভি তে সংবাদদাতা হিসেবে দুই বছর কাজ করেছেন তিনি।

বর্তমানে তিনি এনটিভি, রেডিও টুডে, ও দৈনিক আজকের পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে, এবং সিরাজগঞ্জ সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।

তার জন্ম ১৯৭৯ সালের ১৮ জানুয়ারি। বাবা আব্দুল মান্নান সরদার পেশায় সাংবাদিক ছিলেন। মা বেগম খোদেজা মান্নান সাংবাদিক ছিলেন এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছিলেন। বেগম খোদেজা মান্নান সিরাজগঞ্জ পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে পর পর দুই বার নির্বাচিত হয়েছেন।
“সিরাজগঞ্জ সংবাদ” পরিবারের পক্ষ থেকে আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park