1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সলঙ্গায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষককে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫১ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান:

স্কুল ম্যানেজিং কমিটির সভা চলাকালে প্রধান শিক্ষক কর্তৃক সহকারি শিক্ষককে অতর্কিতভাবে গলায় মাফলার মোড়ন দিয়ে হত্যা চেষ্টার অপরাধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের এহেন কর্মকান্ডে শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকায় তীব্র প্রতিবাদ চলছে। ঘটনাটি ঘটেছে,গত বৃহ:বার দুপুরে সিরাজগঞ্জ সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের এসএসসি২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পুর্ব প্রস্ততি মিটিং চলছিল। কমিটির জনৈক সদস্যের অনুপস্থিতি নিয়ে কথা চলছিল।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রভাবশালী দলের নেতা ও প্রধান শিক্ষক আবু জাফর সম্পর্কে আপন মামা-ভাগিনা। মিটিংয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক আবু জাফর অতর্কিত ভাবে তার বিদ্যালয়ের সহ: শিক্ষক এম এম রবিউল আলম (রফিকুল) এর গলায় থাকা মাফলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এমতাবস্থায় উপস্থিত সদস্য ও শিক্ষকগণের সহায়তায় সে কোনমতে প্রাণে রক্ষা পায়। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক ও সভাপতি অর্থাৎ মামা-ভাগিনা মিলে ইতিপুর্বে নিয়োগ প্রদান সহ বিভিন্ন অনিয়ম করে আসায় প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থায় ধ্বস নেমেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শিক্ষক ও স্থানীয়রা অভিযোগ করেন। অনাকাঙ্খিত বিষয় নিয়ে কোন সুরাহা না হওয়ায় সহ:শিক্ষক এম এম রবিউল আলম (রফিকুল) বাদী হয়ে সলঙ্গা থানায় প্রধান শিক্ষক আবু জাফর মাহবুব কামালকে বিবাদী করে গতকাল শনিবার সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার বিষয় জানতে প্রধান শিক্ষকেরর ব্যবহৃত মুঠোফোন (০১৭২৮-৫০৪৬৭৩) নম্বরে চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park