1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সলঙ্গায় চোরাই মালামাল সহ চোর চক্রের ৮ সদস্য র‍্যাবের হাতে আটক।

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

মোঃ রেজাউল করিম খানঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়কালে ৮ সদস্য ও চোরাই মালামালসহ ৪ টি ট্রাক আটক করেছে র‍্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সোমবার রাতে সলঙ্গা থানার ধোপাকান্দি হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়ের সময় ৮ সদস্য ও চোরাই মালামাল চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরাতুল গ্রামের আবুল হোসেনের ছেলে (দোকানদার) আশরাফুল ইসলাম (৩৫),রায়গঞ্জের বাগুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে (দোকানদার) হাফিজুল ইসলাম (২১),সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেনের ছেলে (দোকানদার) সিরাজুল ইসলাম (২১),ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে (দোকানদার) নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল থানার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে (ড্রাইভার) ইমরান হোসেন (৩৫),দিনাজপুর ফুলবাড়ি থানার রাজারামপুর গ্রামের হাইকুল ইসলামের ছেলে (ড্রাইভার) আলমগীর হোসেন (২৪),
পঞ্চগড় সদর থানার ভুজারীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে (ড্রাইভার) খোরশেদ আলম (৩০),পশ্চিম মলানী গ্রামের হাফেজ আলীর ছেলে (ড্রাইভার) জসিম উদ্দিন (২৪) আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মহাসড়কের উভয়পার্শ্বে স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকানঘরে কালো কাপড় দিয়ে ঢেকে সেখানে ট্রাক প্রবেশ করতঃ সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park