1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারী কাজে বাঁধা, মেজর (অব.) হানিফের ২১ মাসের কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মেজর (অব.) মোহাম্মদ হানিফকে ২১ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ, এম এ আউয়াল খান, এম এ কাউয়ুম, মো. দুলাল, মো. রাসেল, মঈনুল ইসলাম, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, মো. বাবুল হোসেন ওরফে বাবু, মো. আলমগীর হোসেন ওরফে রাজু, মো. জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, সামসুল হক মিয়াজী, মো. বিপ্লব, খুরশিদ আলম মমতাজ, মোশারফ হোসেন ও মো. মাহাবুব।

নািমলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে আসামিরা বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত এই কারাদন্ড প্রদান করেন।

মেজর মোহাম্মদ হানিফ ২০১৪ সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park