1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর কাজিপুরের মাদ্রাসা মাঠ থেকে সরানো হলো গরুর হাট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত


লিমন খান,কাজিপুর প্রতিনিধিঃ

প্রায় অর্ধ শতাব্দী পরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট অন্যত্র সরানো হয়েছে। এই ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। গত ১৫ সেপ্টেম্বর মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে মানববন্ধন করেছিলো ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে গরুর হাট বসানোর অসুবিধাসমূহ তুলে ধরে নানা স্লোগান দেন। পরদিন উপজেলা প্রশাসনের নিকট গরুর হাট বন্ধে ব্যবস্থা নেয়ার জন্যে দরখাস্ত দিয়েছিলো মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতি রবিবার ওই মাদ্রাসা মাঠজুড়ে বিশাল গরুর বিশাল হাট বসতো। ফলে শিক্ষার্থীরা গরু আর মানুষজনের চীৎকার চেঁচামেচিতে ক্লাস করতে পারতো না। বিশেষ করে মেয়েদের সমস্যা হতো বেশি।
ওই মাদ্রাসার শিক্ষার্থী বোরহান আহমেদ জানান, রবিবার এলেই আমাদের মাঠ বেলা এগারটার মধ্যেই গরু দিয়ে ভরে যেতো। আজকে সম্পর্ণ ভিন্ন চিত্র। আমরা শান্তিতে আজ সবগুলো ক্লাস করতে পারলাম।

সোনামুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন জানান, দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর জন্যে হাট ইজারাদার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছিলাম। এবার কাজ হয়েছে। এতে করে রবিবার দিনের যে ভোগান্তি সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি।

কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, হাট ইজারাদারকে মাদ্রাসা মাঠে হাট বসানো বন্ধ করতে পত্র দিয়েছিলাম। তারা মাদ্রাসা মাঠের গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছেন। # (ছবি আছে)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park