1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

শীত আরও বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৩ বার পঠিত

দিন দিন তীব্র হচ্ছে শীত। দিনের শেষে বিকেলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি। প্রতিবছর জানুয়ারি মাসে তাপমাত্রা নীচে নেমে এলেও, এবছর তার তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

তবে সারা দেশে কুয়াশা ছড়িয়ে পড়ায় শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। এক কথায় উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সেই তুলনায় রাজধানীসহ অন্যান্য এলাকায় শীতের তীব্রতা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর একটি ঘন কুয়াশার চাদর ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে তা দেশের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। ভারতের দিল্লি, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই কুয়াশা। যার কারণে শীতের অনুভূতি বেড়ে গেছে।

তবে আজ বুধবার (১০ জানুয়ারি) কুয়াশা দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দুপুরের দিকে রোদের দেখা মিললে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে বিকেল থেকে আবারও শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park