1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী ও রবীন্দ্র উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

রেজাউল করিম খান:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শুভেচ্ছা বিনিময় করেন।

আজ আজ ১৫ জানুয়ারী ২০২৪ (সোমবার) বিকাল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকাতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য প্রফেসর শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবগত করেন। এ সময় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থটি শিক্ষামন্ত্রীকে উপহার দেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও অর্জন সম্পর্কে অবগত হয়ে শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা জ্ঞাপন করেন। শিক্ষামন্ত্রী নিজ থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের বিষয়ে কথা বলেন এবং অচিরেই কার্যকরী ব্যবস্থা নেবেন বলে জানান।

রবি উপাচার্য ড. শাহ্ আজম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আগমনের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আগমনের অভিপ্রায় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park