1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শাহজাদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা, নির্বাচন অনুসন্ধান কমিটি বরাবর অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরুর সমর্থক কালু ফকিরকে মারপিটের অভিযোগ উঠেছে নৌকা প্রতিকের সমর্থকদের বিরুদ্ধে।

এবিষয়ে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবর লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরু।

সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরুর দায়ের করা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, স্যার শীঘ্রই এবিষয়ে আদেশ দেবেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের সমর্থকেরা আমার, আমার পরিবার ও আমার সমর্থকদের ওপর হামলার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে আমার সমর্থক কালু ফকিরকে নৌকা প্রতিকের সমর্থক শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামের শাহীন, অন্তর ও শরীফ সম্মিলিতভাবে হামলা চালিয়ে মারপিট করে আহত করে। এতে তিনি ও তার সমর্থকরা নিরাপত্তাহীনতা মধ্যে আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park