1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

শাহজাদপুরে পিক‌আপ ভ্যানে তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২১ বার পঠিত

রেজাউল করিম খান:

বগুড়া-নগরবাড়ি মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা, এই ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করা হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর শহরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব থেকে অবস্থান নেয়া রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল একটি পিকআপের গতিরোধ করে।
পরে পিক‌আপে তল্লাশি চালিয়ে বিশেষ চেম্বারে রাখা ১৪টি প্যাকেটে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পিক‌আপটি জব্দ এবং চালক রফিকুল ইসলামকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম বগুড়ার গোকুল ইউনিয়নের গোকুল পশ্চিম পাড়ার আব্দুল খালেকের ছেলে, তিনিই পিক‌আপটির মালিক।
এই বিষয়ে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একটি পিকআপ মাদকদ্রব্য নিয়ে বুড়িমারী থেকে বাঘাবাড়ীর দিকে আসবে।
তিনি আরো বলেন, পরে পিক‌আপটি বুড়িমারী থেকে র‍ওনা হলে আমরা একটি অভিযানিক দল গঠন করে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেই। রাত আনুমানিক ৮টায় পিক‌আপটি থামিয়ে একটি বিশেষ চেম্বারে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করি। এসময় পিকআপ চালক রফিকুল ইসলামকে আটক করা হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাহজাদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park