1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। -রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৯ বার পঠিত

জহুরুল ইসলাম :
বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয়
সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তবে একটি দল তারা ইতোমধ্যে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। চাঁদাবাজি বাদ দেন প্রয়োজনে ভিক্ষা করে খান।

জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।

শুক্রবার বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান,অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দিতে তিনি সকলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ।

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।

এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও. শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মাজ্হারুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park