1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ, প্রার্থীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে প্রার্থী মো: আবু হানিফের উপর হামলা ও পরীক্ষার কেন্দ্রে যেতে বাঁধা দেয়ার অভিযোগ এনে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় সাধারন ডায়রী করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারী) রাতে মো: আবু হানিফ শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদ রানা মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন, সহায়ক পদে অপর প্রার্থী তারিকুল ইসলাম, ওমর ফারুক (রেজাউল) এবং পরিচ্ছন্ন কর্মী পদে প্রার্থী শামীম রেজার নাম উল্লেখ করে সাধারন ডায়রী করেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ রানা মুন্সি হামলার বিষযটি অস্বীকার করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার ইয়ামিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারন ডায়রীতে উল্লেখ করেছেন, আমি মো: আবু হানিফ সদর উপজেলার পাঁচ ঠাকুরী গ্রামের বাসিন্দা। শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ের জন্য অফিস সহায়ক ও পরিচ্ছন্নকর্মী পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ১৬ জুলাই স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারী দিন ধার্য্য ছিলো।

সেই মোতাবেক আমি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কেন্দ্রে হাজির হলে শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদ রানা মুন্সি, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন, সহায়ক পদে অপর প্রার্থী তারিকুল ইসলাম, ওমর ফারুক (রেজাউল) এবং পরিচ্ছন্ন কর্মী পদে প্রার্থী শামীম রেজা সহ অজ্ঞত লোক আমাকে প্রশাসনিক ভবনের বারান্দা থেকে ডেকে শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি, লাথি মেরে জখম করে এবং আমার প্রবেশ পত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ঘটনার স্বাক্ষীরা এগিয়ে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।

প্রসঙ্গত, ৩০ লাখ ঘুষের বিনিময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ আহসান উল-হাবীব উচ্চ বিদ্যালয়ে দুটি পদে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিচ্ছেন বলে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযো দেন অফিস সহায়ক পদে প্রার্থী মো: আবু হানিফ। এই অভিযোগ দেয়ার কারনে তার উপর হামলার ঘটনা ঘটে এবং তাকে পরীক্ষা কেন্দ্রে মারপিট করা হয়।

এবিষয়ে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, নিয়োগ সংক্রান্ত তিনটি প্রতিষ্ঠানের অভিযোগ আমার কাছে এসেছিলো। আমি এগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি যদি তা না করেন তাহলে বিষয়টি আমি দেখবো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park