1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শনিবার ঢাকা–রংপুর লং মার্চ: সিরাজগঞ্জের পথসভায় অংশ নিতে বেলকুচি প্রশাসনের সহায়তা চাইল ১১ দলীয় জোট সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছাড়াতে থানায় দুই বিএনপি নেতার তদবিরের অভিযোগ সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম টিআর প্রকল্পের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি নিয়ে বিরোধ, বেলকুচিতে হামলা-ভাঙচুর: আহত ১০, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলের পথসভা সফল করতে বেলকুচিতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি

শনিবার ঢাকা–রংপুর লং মার্চ: সিরাজগঞ্জের পথসভায় অংশ নিতে বেলকুচি প্রশাসনের সহায়তা চাইল ১১ দলীয় জোট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি:
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় জোট ঘোষিত ‘ঢাকা–রংপুর লং মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের পথসভায় বেলকুচি উপজেলার নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করে সহযোগিতা কামনা করেছে স্থানীয় ১১ দলীয় জোট।

এ উপলক্ষে স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজ্জামান-এর কাছে কর্মসূচির বিষয়ে লিখিতভাবে অবহিত করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেলকুচি থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পথসভায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ জানান, শনিবারের লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ সিরাজগঞ্জের হাটিকুমরুলের নির্ধারিত পথসভায় অংশ নেবেন। এ লক্ষ্যে স্থানীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তারা আরও জানান, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পথসভায় যোগ দেবেন। কর্মসূচির বিষয়ে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

এদিকে লং মার্চকে কেন্দ্র করে বেলকুচিতে স্থানীয় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়ে বেলকুচি থেকে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ হাটিকুমরুলের পথসভায় অংশ নেবেন বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সেক্রেটারি মাওলানা আবুল হোসেন ভূঁইয়া, বেলকুচি উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল, এনসিপি প্রতিনিধি ও জাতীয় যুবশক্তির সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মুসা হাসেমী, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, আলীম রব্বানীসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park