1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

রায়গঞ্জে ২৮ অক্টোবর নিহিতদের স্মরণে শিবিরের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

এস এম মুনসুর আলী, রায়গঞ্জ সংবাদদাতা:-

সিরাজগঞ্জের রায়গঞ্জে লগি বৈঠার হত্যা কান্ডের নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি তরিকুল ইসলাম।

এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ উদ্দীন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দস সাত্তার, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা সাবেক অফিস সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা সাবেক সভাপতি ডা. এস এম মুনসুর আলী, ছাত্রশিবির সলংগা থানা সাবেক সভাপতি মাওলানা গোলাম আজম, ছাত্রশিবির চান্দাইকোনা ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রাব্বি, সেক্রেটারি ফয়সাল বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা, স্বৈরচারী আওয়ামীলীগ ও তার দোসররা ২০০৬ সালের ২৮ অক্টোবরে ঢাকার রাজপথে লগি বৈঠা দিয়ে নৃশংষভাবে জামায়াতের নেতাকর্মীদের উপর অত্যাচার করে নিহত ও আহত করেছেন সেইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।

দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন অভিযান শিল্পী গোষ্ঠী ও সুর কাফেলার শিল্পী বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া জেলা সাবেক সভাপতি মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর জননেতা আলী মর্তুজা, রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব খোরশেদ আলম,ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাবেক শিবির নেতা মনিরুল ইসলাম জাফর, মুফতি আলী আজগর,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, শওকত আলী মাষ্টার ও মাওলানা সোলায়মান হোসেন, জামায়াতনেতা ডাঃ জাকারিয়া হোসেনসহ জামায়াত ও শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park