1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই মামলায় ৫ জন জেলহাজতে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পঠিত

রেজাউল করিম খান

রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই মামলায় ৫ জন জেলহাজতে
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এরা হলেন- উপজেলার খামারগাঁতী খাতি দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে রতন আলী (৩৫), হায়দার আলী (৪০), বাহের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭), জাকারিয়া শেখ (২৫) ও মৃত জয়ানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি আবুল বাশার ওরফে বকুল শেখকে (৪০) গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত/আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামের আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রায়গঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে আসামির স্বজনদের হাতাহাতির ঘটনাও ঘটে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park