1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

রায়গঞ্জে পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৭ বার পঠিত

রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাঙ্গাঁসী ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব,অসহায়, অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (১৪ জুন) সকালে হাটপাঙ্গাসী বাজারে আল-মদিনা মার্কেটে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ এস, এম মুনসুর আলীর সভাপতিত্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিকোড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিকী, ওমর ফারুক, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মোঃ মুনছুর হেলাল ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবদুর রসিদ, ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ হাসান আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু তালহা প্রমুখ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, পিয়াজ, সাবান ও সেমাই ।
ঈদ সামগ্রী পেয়ে অসহায় ফাতিমা বেওয়া বলেন, এই ঈদের আগে এগুলো পেয়ে আমরা অনেক খুশি এবং দোয়া করি যারা আমাদের উপকার করলেন আল্লাহ যেনো তাদের আরও বেশী বেশী মানুষের উপকার করার সুজগ দেন ।
এ সময় পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী বলেন, আমরা বিভিন্ন সময় আমাদের সাধ্যের সবটুকু উজাড় করে গরীব, এয়াতীম, অসহায় ও দুঃস্থদের পাসে থাকার চেষ্টা করেছি, বৈশ্বিক করোনা মহামারিতে গরীব, অসহায়,ও হতদরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি ঘুরে তাদের মাঠ পর্যায়ে সহায়তা প্রদান করার চেষ্টা করেছি ,আমাদের এই ফোরামের পক্ষ থেকে সব সময় পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পাঙ্গাঁসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম একটি সামাজিক সংগঠন, সংগঠনটি দরিদ্র এলাকার বিভিন্ন পেশার অসহায় জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, এছাড়া মেধাবী দুস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরীব অসহায় পরিবারের মাঝে চিকিৎসাসেবাও দিয়ে থাকেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park