1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রায়গঞ্জে আদালতের নোটিশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

রেজাউল করিম খান:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জায়গা ভুয়া ব্যক্তি দ্বারা ব্যক্তি মালিকানা করে বিক্রির অভিযোগে ও বিবাদীদের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।এ ঘটনায় তসলিমা বেওয়া গং বাদী হয়ে মোক্তার হোসেন গংদের বিবাদী করে মামলা দায়ের করেছেন।মামলার বাদী দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ বিধি মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন আদালতে।আদালত বিষয়টি আমলে নিয়ে বাদী তসলিমা খাতুনের করা মামলার ১-৪ নং বিবাদীকে কেনো কাজ বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া যাবে না এই মর্মে নোটিশ প্রাপ্তির ৩০ কর্ম দিবসের মধ্যে ১-৪ নং বিবাদীকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকালে সরেজমিনে উপজেলার সলঙ্গা থানাধীন শ্যামনাই মৌজায় ভুইয়াগাতি বাজার সংলগ্ন বিবাদমান জায়গায় আদালতের নোটিশ অমান্য করে স্থাপনা নির্মাণ করা দেখা গেছে।এতে আরেক পক্ষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এর প্রতিকার চেয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন বাদী তসলিমা বেওয়া গংরা।বাদী তসলিমা বেওয়ার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী ভাড়াটে লোকজনের সহায়তায় আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মামলার বিবাদীদের সঙ্গে কথা বললে তারা তাদের কাগজপত্র আদালতে দাখিল করবেন বলে জানান।এবং তাদের স্থাপনা নির্মাণ করা জায়গাটি শতভাগ ব্যক্তি মালিকানা বলেও দাবি করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park