1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে সেচ্ছাসেবক লীগ নেতা লিটন খাঁনের নাম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

রেজাউল করিম খান:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দোড়গোরায়  উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চা স্টল থেকে শুরু করে রাজনীতির অন্দর মহলে চলছে জোর আলোচনা। সম্ভ্রাব্য প্রার্থীরাও নিজেদের প্রতি জনসমর্থন ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফেস্টুন, পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্নভাবে জনসংযোগ করছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করে জনসমর্থন আদায়ে ব্যাস্ত সময় পার করছে লিটন খাঁন পারিবারিকভাবে জনসেবা ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন হলো কাজ করেন তিনি। এই উপজেলাবাসির সেবা করার প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ।

উপজেলা আওয়ামীলীগ ও উপজেলাটির জনপ্রতিনিধিদের বৃহৎ অংশের সমর্থন লাভের পাশাপাশি বিপুল জনসমর্থন রয়েছে বলে দাবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ  প্রত্যাশি লিটন খাঁন । তিনি ছাত্রজীবন থেকে জনস্বার্থে অসহায় মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে আসন থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে লিটন খাঁন বলেন,  ছাত্রজীবন থেকে রাজনীতি ও পারিবারিকভাবে জনসেবার শিক্ষা পেয়েছি। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে দীর্ঘদিন সক্রিয় থাকায় উপজেলা জুড়ে নানাভাবে কাজ করেছি। এবং বন্ধু-রক্তদান সংগঠনের সভাপতি রায়গঞ্জ উপজেলা শাখা। দীর্ঘ দিন যাবত মানুষের সেবা দিয়ে যাচ্ছে এই সংগঠনটি জনপ্রিতিনিধি হিসেবে যে অভিঙ্গতা অর্জন করেছি তা মানবকল্যানে কাজে লাগাতে চাই।

সেই লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনসংযোগ করছি,। নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি। উপজেলাটির সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park