1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

রায়গঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

কামরুল ইসলাম, রায়গঞ্জ সংবাদদাতা :
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১০ জুন) সকালে উপজেলা ছাত্রশিবিরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে, উপজেলা শিবির সভাপতি মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ,রায়গঞ্জ উপজেলা জামাতের আমীর মাওঃ মোঃ আবুল কালাম বিশ্বাস,সেক্রেটারী আলহাজ্ব মোঃ খুরশিদ আলম, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম,
উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে কয়েক জন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা কোন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এতো সুন্দর ও এতো বড়ো অনুষ্ঠানে এই প্রথম সংবর্ধনা ও উপহার পেলাম, আজকের সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করার অনুপ্রেরণা পেলাম ।

এ সময় প্রায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়, ছাত্রশিবিরের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বিশেষ গিফট বক্স তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park