1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ এর সফলতার দুই বছর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ সফলতার সাথে বর্তমান কর্মস্থলে নিয়োগের দুই বছর অতিবাহিত করলেন । তিনি তার অমায়িক ব্যবহার সুন্দর আচরণ ভদ্রতা ও মিষ্টি কথা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার ভূমি তানজিল পারভেজ ২০২২ সালে যোগদান করেন। আর যোগদান করার পর কিছু দিনের মধ্যেই তার বলিষ্ঠ পদক্ষেপে দমন করেন অপরাধ কর্মকান্ড। তিনি পর্যায় ক্রমে ৭২ টি অভিযান পরিচালনা করেন। তিনি মাদকদ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০১৮, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সড়ক পরিবহন আইন ২০১৮, শব্দদূশন (নিয়ন্ত্রণ) আইন ২০১৮। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২, দন্ডবিধি ১৮৬০ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন, তিনি মোট মামলা করেন ১৩১ টি, মোট কারাদন্ড প্রদান করেন ৩২ জন কে, ১৩১ টি মামলায় জরিমানা করেন মোট ১৫,৪৮,৮৫০ টাকা। এছাড়া পরর্বতি সময়ে উক্ত অপরাধীরা যেন সেই কৃতকাজ করতে না পারে সে জন্য তৃক্ষ্ম নজর রাখেন।

অন্য দিকে, অসহায় দুস্থ ও অধিকার বঞ্চিত ব্যক্তিদের নামজারি ও মিসকেস বিষয়ে সঠিক কাগজ পত্র দেখে শুনানির মধ্যে দিয়ে খুব দ্রুততার সাথে নিস্পতি করে। ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষ তার নিকট হাজির হলে সুন্দর পরার্মশ ও দিক নির্দেশনা প্রদান করেন।

অপরদিকে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সুন্দর মনের মানুষ এসিল্যান্ড তানজিল পারভেজ। উপজেলার ভূমি অফিসের নাজির কাম — ক্যাশিয়ার নজরুল ইসলাম বলেন আমি বেশ কয়েক বছর ধরে এই অফিসে কাজ করি অনেক এসিল্যান্ড এ অফিসে যোগদান করেছে ও বদলি হয়েছে। কিন্তু এই এসিল্যান্ড স্যার তানজিল পারভেজের মত এত ভালো স্যার আমি দেখি নাই। তিনি অল্প দিনেই পাল্টে দিয়েছে উপজেলার দৃশ্যপট।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park