1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে দেশ বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

৭ জুন শুক্রবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. শাহ্ আজম, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ন কনফারেন্স হলে সাতটি টেকনিক্যাল সেশন একইসময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

আগামীকাল শনিবার কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্স এর সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park