1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ- ভিসি, প্রফেসর ড. মোঃ শাহ্ আজম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৯ বার পঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

মির্জা হুমায়ুন,শাহজাদপুর থেকেঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০ তম গ্রেডের কর্মচারীদের “ এসেনশিয়াল স্কিল ডেভেলপমেন্ট ফর দ্যা ইমপ্লোইস” শীর্ষক কর্মশালার শুরু হয়েছে। আজ বুধবার (জানুয়ারি ১৭) সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-৩-এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহ্ আজম বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী তৈরি ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এবং নিজেদের পরিবর্তমান বিশ্বের সঙ্গে অভিযোজন যোগ্য করে গড়ে তুলতে পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণের আয়োজন। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য মহোদয় বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন অর্থাৎ আপনারা সারাজীবন শিক্ষার সাথে সম্পৃক্ত থাকবেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমরা শুদ্ধি আচরণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান সংস্কৃতিবান্ধব একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park