1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পঠিত


মোঃ রেজাউল করিম খান

মানবদেহের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়াই সর্ব শ্রেষ্ঠ। সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ২৪ অনুষ্ঠান আজ ১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮ টায় কুঠিপাড়া কবরস্থানের পশ্চিম পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক/অধ্যক্ষ জনাব মোস্তফা জামান’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

ভিন্ন ভিন্ন ৩০টা ইভেন্টে স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা বিজয়ী,এবং অভিভাবক /অভিভাবীকাদের জন্য বালিশ চালনা,পাতিল ভাঙ্গা সহ উন্মুক্ত সকলের জন্য যেমন খুশি তেমন সাজোতে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আরও সহযোগিতায় ছিলেন খালিদা আছফা, মুক্তা পারভীন,তানিয়া খাতুন,শাপলা খাতুন,সুমা খাতুন,ডলি খাতুন, সহ অত্র স্কুলের সকল স্টাফগণ।

দ্বিতীয় পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ জন্ব মোঃ মোস্তফা জামান,মাহমুদা খাতুন,আলেয়া খাতুন,নার্গিস খাতুন,শিউলী খাতুন, লুৎফা নার্গিস,সাবেক শিক্ষিকা সুমা খাতুন,হেলালুুজ্জান খাঁন,সুমন পাল,কে এম কাওসার এবং আলহাজ্ব সাইফুল ইসলাম,ডাঃ মোঃ আখতার হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাহফুজা খাতুন ও মোঃ সাইফুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park