1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে গ্রেফতার- ৫

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ,প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়া‌শ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস মেলায় যাদু খেলার নামে অশ্লীল নৃত্য পরিবেশনকালে মঙ্গলবার (২৩ এপ্রিল) ৫ জন‌কে গ্রেফতার  করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) বিকে‌লে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের মো. সালামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী মৌসুমী খাতুন (১৯), বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মিনারুল (২৪), শেরপুর উপজেলার হাটগাড়ী গ্রামের করিম হাসানের স্ত্রী মোছা. লাবলী আকতার (২৩) ও শিবগঞ্জ উপজেলার জামুরহাট দক্ষিণবেলাই গ্রামের মো. সোলেমানের মেয়ে মোছা. শিমু আকতার (১৯)।জানা যায়, গত সোমবার থেকে বৃহস্প‌তিবার পর্যন্ত বাৎস‌রিক গ্রামীণ মেলাটি শুরু হয়। আর মেলার শুরু থেকে সেখানে যাদু খেলার না‌মে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। স্থানীয়রা বারবার প্রতিবাদ করলেও অশ্লীল নৃত্য বন্ধ হয়নি। এতে সামাজিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করে। প‌রবর্তী‌তে তাড়াশ থানা পু‌লিশ গি‌য়ে ওই পাঁচ জন‌কে আটক ক‌রে।মেলা ক‌মি‌টির সদস্য ও বারুহাস ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ব‌লেন, আমি মেলা ক‌মি‌টির সা‌থে জড়িত এটা সত্য। তবে মেলায় যে এমন ঘটনা বা এ ধরনের কর্মকাণ্ড হতো তা আমার জানা ছিল না। মেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের বিষয়টি আমি জানতাম না।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ব‌লেন, গ্রেফতার  ওই পাঁচ‌ জনকে বুধবার দুপু‌রে সিরাজগঞ্জ আলাদ‌তের মাধ্যমে জেলহাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি এ কর্মকা‌ণ্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park