1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেম্বারের চরিত্রে দোষ আছে!

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে মো. মোক্তার হোসেন (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদের
সদস্যের বিরুদ্ধে নারীদের অহরহ উক্তাত্ত ও কু- প্রস্তাব দেবার অভিযোগ উঠেছে। আর গত শনিবার গভীর রাতে ওই ইউপি সদস্য
কর্তৃক ঘুমন্ত এক নারীর ঘরের খোলা জানালা দিয়ে শরীরের স্পর্সকাতর ¯স্থানে হাত দেবার অভিযোগ এনে তার বিরুদ্ধে তাড়াশ
থানায় রবিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মোক্তার হোসেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ও মালশীন গ্রামের মো. আব্দুর
রহমান মোল্লার ছেলে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ইউপি সদস্য মো. মোক্তার হোসেনর বিরুদ্ধে নারীদের অহরহ উক্তাত্ত ও
কু- প্রস্তাব দেবার লিখিত অভিযোগটি পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
আর ইউপি সদস্য মো. মোক্তার হোসেন তার বিরুদ্ধে করা ভুক্তভোগী নারী ও তার স্বামীর সকল অভিযোগ অস্বীকার করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই ইউপি সদস্য মা. মোক্তার হোসেন একই গ্রামের এক গৃহবধূর
বাড়িতে আসে। এরপর ঘরের খোলা জানালা দিয়ে ওই নারী শরীরের স্পর্সকাতর ¯’স্থানে হাত দেয়। এতে ঘুমিয়ে থাকা ওই নারীর ঘুম
ভেঙ্গে যায়। তখন শারীরিক উক্তাত্তের শিকার নারী কৌশলে স্বামীকে ঘুম থেকে জাগিয়ে ফের হাত দিলে স্বামী- স্ত্রী মিলে ইউপি
সদস্য মো. মোক্তার হোসেনর একটি হাত টেনে ধরে চিৎকার দেয়। তখন পাড়া প্রতিবেশি লোকজন এগিয়ে এসে ইউপি
সদস্যকে ধরে ফেলেন। আর বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্যের আত্মীয় আব্দুর রশীদ সকালে বিচার দেবার আশ্বাসে তাকে
ছাড়িয়ে নিয়ে যায়।
কিন্তু সকাল থেক দুপুর পর্যন্ত ভুক্তভোগী নারীর অভিযোগের বিচার দেননি ইউপি সদস্যের আত্মীয় আব্দুর রশীদ। পরে বিচার পেয়ে না
রবিবার দুপুরে ভুক্তভোগী নারীর স্বামী তাড়াশ থানার লিখিত অভিযোগ দায়ের করেন।
আর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব জানান, রবিবার সকালে ইউপি সদস্য মো. মোক্তার
হোসেনের ওয়ার্ডের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু‘ আমি বাহিরে থাকায় ওনাদের জানিয়েছি রাতে বাড়ি ফিরে
এসে বিষয়টি জেনে ব্যবস্থা নেব।
পাশাপাশি ইউপি সদস্য মোক্তার হোসেন কর্তৃক ও অহরহ উক্তাত্ত ও কু- প্রস্তাব পাওয়া ভুক্তভোগী নারী এবং নাম প্রকাশ না করার
স্বার্থে ওই ওয়ার্ডের একাধিক নারী অভিযোগ করে বলেন, “মেম্বার মোক্তারের চরিত্রে দোষ আছে”।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ইউপি সদস্য মো. মোক্তার হোসেনর বিরুদ্ধে এক
নারীকে উক্তাত্ত ও কু- প্রস্তাব দেবার লিখিত অভিযোগ পেয়েছি। আর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park