1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

মেজর মামুন কে সমর্থন দিলেন বিএনএম প্রার্থী আব্দুল হাকিম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩২৪ বার পঠিত


শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) আব্দুল্লাহ আল মামুনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সঁড়ে দাড়ালেন বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-বিএনএম প্রার্থী আব্দুল হাকিম।

সোমাবার (১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনের বাসভবনে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মিসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সঁড়ে দাড়ানোর ঘোষণা দেন আব্দুল হাকিম।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আ.লীগ থেকে আব্দুল মমিন মন্ডল, জাতীয় পার্টি থেকে ফজলুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের এডভোকেট নাজমুল হক, ও বিএনএম থেকে আব্দুল হাকিম সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন বিএনএম এর প্রার্থী আব্দুল হাকিম নির্বাচন থেকে সঁড়ে দাঁড়ালেন।

মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের কর্মীসভায় যোগ দিয়ে নির্বাচন থেকে সঁড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আব্দুল হাকিম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালাম। এবং আমি আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাঁচি প্রতিকের পক্ষে কাজ করবো। পরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের কাঁচি প্রতিকে দলমত নির্বিশেষে সবার ভোট চান তিনি।

আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন- কিছুক্ষণ আগেও যিনি আমার প্রতিদ্বন্দী ছিলেন তিনি এখন আমাকে সমর্থন দেয়ায় আমি অত্যন্ত খুশি। ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমরা সবাই মিলে সিরাজগঞ্জ-৫ তথা চৌহালী ও বেলকুচির আগামীর উন্নয়নের ভাগি হবো।

খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে কর্মিসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিছ শিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি শহিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park