1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মা কে জবাই করে হত্যা, সিরাজগঞ্জে ছেলের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪০১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জে মা কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ প্রমাণীত হওয়ায় ছেলে নাহিদ ইমরান নিয়ন (৩৫) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন এলাকার মৃত গাজী তোজাম্মেল হকের ছেলে।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে, দন্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন তার স্ত্রী সন্তান নিয়ে মা রশিদা খানমের সঙ্গে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করতেন। ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী রাতে রশিদা খানম পরিবাবের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মকালে রশিদা খানম ফজরের নামজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েন। ১৮ ফেব্রুয়ারী সকালে নাহিদ ইমরান নিয়নের স্ত্রী পিংকী খাতুন তার শিশুকন্যা নাতা খাতুনকে নিয়ে স্কুলে যায়। পিংকী খাতুন বাড়ি ফেরার পথে দেখতে পায় তার স্বামী নাহিদ ইমরান নিয়ন চাদর গায়ে দিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সে বাড়ি পৌছে শ^াশুড়ী রশিদা খানমকে ডাকা ডাকি শুরু করেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন পান শ^াশুড়ির গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং হত্যাকান্ডে ব্যবহ্নত ধারালো ছুরি জব্দ করে। এঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন।

মামলায় আরো বলা হয়, নাহিদ ইমরান নিয়ন সঙ্গ দোষে খারাপ ও জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে ঋনগ্রস্ত হয়েছে। টাকা পয়সা বা অন্য কোন বিষয় নিয়ে নাহিদ ইমরান নিয়ন সহ অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে রশিদা খানমকে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। পরে পুলিশ নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করলে সে নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদন্ড প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park