
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শরিফুল ইসলাম খান (৪২) নামে এক দপ্তরি কাম প্রহরীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম খান আগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরতে বের হন শরিফুল ইসলাম খান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরিফুল ইসলাম খানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বজ্রপাতে শরিফুল ইসলাম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।