1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

সাব্বির মির্জাঃ

সিরাজগঞ্জের তাড়াশে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রবিউল ইসলাম রবি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মটরসাইকেল আরোহী নিরব হোসেন গুরুতর¡ আহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কের বগা ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত কলেজছাত্র রবিউল ইসলাম রবি উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শেরপুর সামিট কলেজের এইসএসসির প্রথম বর্ষের ছাত্র এবং আহত কলেজ ছাত্র নিরব একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, কলেজ ছাত্র রবিউল ইসলাম রবি তার বন্ধু নিরবকে নিয়ে সিংড়ার বামিহাল কলেজে যাওয়ার পথে বগা ব্রীজ নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মটরসাইকেল আরোহী বন্ধু নিরব গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেিেডকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park