1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

আব্দুল আওয়াল, এনায়েতপুর :
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর ও পতাকা অবমাননার প্রতিবাদে এনায়েতপুর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ( ৪ ডিসেম্বর) বুধবার বিকেলে এনায়েতপুর কেজির মোড়ে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়। মিছিলটি এনায়েতপুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনায়েতপুর থানার সামনে পুরাতন ব্যাংক চত্ত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী সরকার মন্টু, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব মঞ্জুর রহমান শিকদার প্রমোখ।
এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে গিয়ে সেখান থেকে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে শেখ হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন তা মোকাবেলা করার জন্য এদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত আছে। বক্তারা ভারতের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ জামিল, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আলী, যুগ্ম আহবায়ক হজরত আলী, এনায়েতপুর ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ, সদস্য সচিব ইমতিয়াজ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park